29 C
আবহাওয়া
৫:৪৪ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ

প্রস্তুতি ম্যাচে হারলো বাংলাদেশ


বিএনএ, স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে চার উইকেটে হেরেছে বাংলাদেশ।

আবুধাবিতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ১৪৭ রান। ১৪৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সহজেই জয় তুলে নেয় প্রতিপক্ষ।

চার উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা।

বাংলাদেশের ইনিংসে ক্রিজে থিতু হয়েও বড় ইনিংস খেলতে পারেননি লিটন দাস-মুশফিকুর রহিমরা। নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৪৭ রান করে।সর্বোচ্চ ২৬ বলে ৩৪ রান নিয়েছেন সৌম্য সরকার। তার ইনিংসটি সাজানো ছিল ১টি চার ও ২টি ছয়ের মারে। লিটন ১৬, নুরুল হাসান সোহান ১৫ ও নাঈম শেখ ১১ রান ও আফিফ হোসেন ধ্রুব ১১ রানে সাজঘরে ফেরেন। মেহেদী হাসান ১৬ ও তাসকিন আহমেদ ৪ রানে অপরাজিত ছিলেন।

১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই দুই ওপেনার কুশল জেনিথ পেরেরা (৪) ও পাথুম নিসাঙ্কা (১৫)। বেশি কিছু করতে পারেননি দীনেশ চান্দিমাল (১৩), ভানিন্দু হাসারাঙ্গা (৭), ভানুকা রাজাপাকশে (০) ও দাসুন শানাকারাও (৭)। ফলে মাত্র ৭৫ রানেই ৬ উইকেট হারায় তারা।

ইনিংসের ১১তম ওভারেই ছয় উইকেট পতনের পরও ঘাবড়ে যাননি ফর্মে থাকা টপঅর্ডার ব্যাটসম্যান আভিশকা ফার্নান্দো। চামিকা করুনারত্নের সঙ্গে সপ্তম উইকেটে ৮.১ ওভারে অবিচ্ছিন্ন ৭৩ রানের জুটি গড়ে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন আভিশকা। তিনি অপরাজিত থাকেন ফিফটি হাঁকিয়ে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট