28 C
আবহাওয়া
১২:৫০ অপরাহ্ণ - আগস্ট ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২


বিএনএ, ময়মনসিংহ :ময়মনসিংহের ভালুকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ছাড়া  আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার ভরাডোবা এলাকার তাসরিফ কটন মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভরাডোবা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সংস্কার কাজ চলছিল। এ সময় ঢাকাগামী শ্যামলী বাংলা পরিবহনের একটি বাস উল্টোপথে যাচ্ছিল। তখন ময়মনসিংহগামী আয়ান পরিবহনের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুজন মারা যান। এসময় অন্তত ১০ যাত্রী আহত হন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, দুর্ঘটনার পর পুলিশ বাস দুটি জব্দ করেছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বিএনএ/ ওজি/শাম্মী

 

Loading


শিরোনাম বিএনএ