28 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » একদিনেই পাকিস্তান ক্রিকেটে ১১ জন বহিষ্কার

একদিনেই পাকিস্তান ক্রিকেটে ১১ জন বহিষ্কার

biplob

স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের ক্রিকেট যেন প্রতি মুহূর্তেই রদবদল হচ্ছে, আসছে পরিবর্তন। কেউ ছাঁটাই হচ্ছেন বোর্ড থেকে আবার কেউ নতুন করে যুক্ত হচ্ছেন। বোর্ডের প্রধান হিসেবে মহসিন নাকভি যুক্ত হওয়ার পর থেকেই ক্রমাগত পালাবদল ঘটছে পাকিস্তানের ক্রিকেটে। তবে এতে করে মাঠের ক্রিকেটে অন্তত সুদিন ফিরছে না ইমরান খান-ওয়াসিম আকরামদের উত্তরসূরিদের।

সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারের পর আরেক দফায় পিসিবিতে হয়েছে পালাবদল। অধিনায়কের পদে রদবদলের গুঞ্জন বাতাসে ভাসছে প্রবলভাবে। যদিও দুই কোচ গ্যারি কার্স্টেন এবং জেসন গিলেস্পি বর্তমান অধিনায়কদের ওপরেই আস্থা রাখছেন। তবে ২২ সেপ্টেম্বর বোর্ডের গুরুত্বপূর্ণ সভার পর এর চিত্রটা বদল হতেও পারে।

এরই মাঝে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পাকিস্তান ক্রিকেট থেকে ছাঁটাই হলেন ১১ জন কর্মকর্তা। এদের প্রত্যেকেই ছিলেন বোর্ডের অ্যানালিসিস্ট। মোট ২৬ জন অ্যানালিসিস্টের পরীক্ষা শেষে তাদের পুরোপুরি বোর্ড থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বলা হয়েছে, বরখাস্ত হওয়া ১১ জনের ভিডিও এবং ডেটা অ্যানালাইসিস বোর্ডের কর্তাদের সন্তুষ্ট করতে পারেনি।

পাকিস্তানের ক্রিকেটের একাধিক সূত্রের ভাষ্য, বোর্ডের প্রধান মহসিন নাকভির কথাতেই এমন পরীক্ষায় নামতে হয়েছিল দেশটির ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে থাকা অ্যানালিসিস্ট। একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছিল ২৬ জনের করা ভিডিও এবং ডেটা অ্যানালাইসিস মূল্যায়ন করার জন্য। সেখান থেকেই বাদ পড়েছেন ১১ জন।

বাকি থাকা ১৫ জনকেই আপাতত দেশের ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে কাজ করার নির্দেশনা দিয়েছে ক্রিকেট বোর্ড। তবে ঠিক কারা এমন আকস্মিক ছাঁটাইয়ের শিকার হয়েছেন বা কারা টিকে গিয়েছেন তা জানার উপায় নেই।

বিএনএনিউজ২৪/ এমএইচ/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!