32 C
আবহাওয়া
৪:১৫ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » শিবগঞ্জে নদীতে ডুবে নিহত ১

শিবগঞ্জে নদীতে ডুবে নিহত ১


বিএনএ,  চাঁপাইনবাবগঞ্জ :  চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পাগলা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে লিজা খাতুন (১১) নামে চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছে নাঈমা খাতুন (১১) নামে আরও এক শিক্ষার্থী।

বুধবার(১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে এ ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থী ছত্রাজিতপুর-খুলিপাড়া গ্রামের শরিফুল ইসলামের মেয়ে এবং নিখোঁজ শিক্ষার্থী বহলাবাড়ি গ্রামের নাজমুল হকের মেয়ে। তারা দুজনই ছত্রাজিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।

ছত্রাজিতপুর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য আবদুল কাইয়ুম জানান, সকাল ১১টার দিকে পাগলা নদীর বহালাবাড়ি ঘাটে গোসল করতে যায় লিজা ও নাঈমা খাতুনসহ পাঁচ সহপাঠী। এ সময় তিনজন সাঁতরে উঠতে পারলেও লিজা ও নাঈমা পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা শিবগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহী ডুবরীদল যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে লিজার মরদেহ উদ্ধার করে।

শিবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আকবর আলী জানান, পাগলা নদীতে নিখোঁজ নাঈমা খাতুনের সন্ধানে উদ্ধার অভিযান কাজ চলছে। এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, অভিযোগ না থাকায় পরিবারের নিকট লিজার মরদেহ হস্তান্তর করা হয়েছে।

বিএনএ/ মোঃ মমিনুল ইসলাম বাবু, ওজি

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট নেই, টাকা-ডলারও নেই—খুলশীর ৬৩ বিদেশি ঘিরে প্রশ্ন ড্রোন হামলার পর বন্ধ করে দেয়া হয়েছে সৌদির তেল পাইপলাইন গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল, গ্রেপ্তার ৩২ সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা