20 C
আবহাওয়া
৫:১৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » পল্লবীতে ৪ মাসের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

পল্লবীতে ৪ মাসের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

পল্লবীতে ৪ মাসের শিশুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা

বিএনএ, ঢাকাঃ রাজধানীর পল্লবীতে ইয়াসিন নামে ৪ মাসের এক শিশুকে ধারালো অস্ত্র দিয়ে দুর্বৃত্তরা হত্যা করেছে  বলে পরিবারের অভিযোগ। এ ঘটনায় মা-বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদেরকে আটক করেছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে পল্লবীর ১২ নম্বর সেকশনের ডি ব্লকের ১৪ নম্বর সড়কের ৭ নম্বর ওয়াসার স্টাফ কোয়ার্টারে এ ঘটনাটি ঘটে। নিহত ইয়াসিনের বাবার নাম সাইফুল ইসলাম ও মায়ের নাম খালেদা বেগম। পুলিশ স্বামী স্ত্রী দুজনকেই আটক করেছেন।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দুজনই প্রায় সময় দাম্পত্য কলহের জেরে ঝগড়া ও মারামারি করতো। পারিবারিক কলহের জেরে হয়তো এ ঘটনা ঘটতে পারে বলে তাদের ধারণা।

নিহত ইয়াসিনের সারা শরীরে এলোপাতারি আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা, ধারালো অস্ত্র দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে হত্যা করা হয়েছে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. পারভেজ ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা – মা দু’জনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ ময়না তদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতসলে পাঠানো হয়েছে।  এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএ/আজিজুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা