18 C
আবহাওয়া
৭:৪৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

ঢাকায় মার্কিন দূতাবাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা


বিএনএ, ঢাকা : ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এই ঘোষণা দেওয়া হয়।

ফেসবুকে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মার্কিন দূতাবাস বর্তমানে নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ আছে। যদি আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্ট থাকে, অনুগ্রহ করে কনস্যুলার সেকশন পুনরায় নিয়মিত পরিষেবা চালু করার জন্য আরও নির্দেশনার জন্য অপেক্ষা করুন।

এর আগে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

একই সঙ্গে ১৮ জুলাই সাধারণ মানুষের জন্য কার্যক্রম বন্ধ রাখার ঘোষণাও দিয়েছিল ঢাকার মার্কিন দূতাবাস।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা