23 C
আবহাওয়া
১১:৪৮ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে আজ থেকে মেইল-লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু

চট্টগ্রামে আজ থেকে মেইল-লোকাল ও কমিউটার ট্রেন চলাচল শুরু


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম থেকে নির্ধারিত মেইল, লোকাল ও কমিউটার ট্রেন চলাচল মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল থেকে শুরু হয়েছে। এর আগে এ রুটে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়।ট্রেন চলাচলের প্রথম দিনেই চট্টগ্রাম থেকে সকালে দুটি ট্রেন গন্তব্যে ছেড়ে যায়। আগামী ১৫ আগস্ট থেকে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে।

পূর্বাঞ্চলের বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) প্রকৌশলী মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম-চাঁদপুর রুটে চলাচলকারী সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি সকাল ৮ টায় ছেড়ে গেছে। চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯ টা ৪৫ মিনিটে ছেড়ে গেছে। এছাড়া ময়মনসিংহগামী নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৪ টা ১০ এ চট্টগ্রাম স্টেশন ছেড়ে যাবে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে সাড়ে ৫ টায় নাজিরহাট লোকাল ট্রেনটি ছেড়ে যাবে। রাত ১১ টা ৪৫ এ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা মেইল ট্রেন। এছাড়াও চট্টগ্রাম স্টেশন থেকে বেলা ১২ টার দিকে হাটহাজারি ও দোহাজারীর উদ্দেশ্যে দুটি মালবাহী ট্রেন ছেড়ে যাবে।

এ দিকে সোমবার সারাদিনে চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) থেকে ৩টি কন্টেনারবাহী ট্রেন ঢাকা কমলাপুর আইসিডির উদ্দেশ্যে ছেড়ে গেছে।

রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর এনামুল হক সিকদার জানান, ঢাকা ক্যান্টনমেন্ট, রংপুর, সিলেট এবং চট্টগ্রামের দোহাজারী ও হাটহাজারীতে ৫টি তেলবাহী ওয়াগন (তেলের গাড়ি) ছেড়ে গেছে ।  গতকাল ৯১ টিইউএস কন্টেইনার পরিবহন করা হয়েছে। এখানে বর্তমানে ২৬৫১ টিইউএস কন্টেনার রয়েছে। থাকার কথা সাড়ে ৮শ’।

চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. মনিরুজ্জামান বলেন, চট্টগ্রাম স্টেশন থেকে দোহাজারী ও হাটহাজারী বিদ্যুৎকেন্দ্রে দুটি তেলের ওয়াগন ছেড়ে গেছে। সিজিপিওয়াই থেকে ৩টি তেলের ওয়াগন এবং ৩টি কন্টেনারবাহী ট্রেন ছেড়ে গেছে। মঙ্গলবার থেকে সকল মেইল, লোকাল, ও কমিউটার ট্রেন চলবে। সোমবার বিকাল ৫টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হয়েছে। ১৫ আগস্ট থেকে সকল আন্তঃনগর ট্রেন চলাচল করবে।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৬ জুলাই ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, ফেনী ও ময়মনসিংহ, রংপুরসহ বিভিন্ন এলাকায় রেলপথ অবরোধ করা হলে তাতে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। পরের দিন ট্রেন চলাচল কিছুটা স্বাভাবিক হলেও ১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন সারা দেশে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরদিন ১৯ জুলাই সরকারের কারফিউ জারি করার পর থেকে সারাদেশে পুরোপুরি বন্ধ ছিল ট্রেন চলাচল। এর মধ্যে গত ১–৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করেছিল। পরে ৪ আগস্ট রাতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশ রেলওয়ে। সেই থেকে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ছিল।

বিএনএনিউজ/রেহানা/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা