23 C
আবহাওয়া
৬:৫২ অপরাহ্ণ - নভেম্বর ২০, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

চট্টগ্রামে ৫ ছিনতাইকারী গ্রেপ্তার

গ্রেপ্তার

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১২ আগস্ট) ভোরে নগরীর বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় ছিনতাই করা ১ লাখ ৩৫ হাজার টাকার ৩টি মোবাইল, নগদ টাকা ও ২টি ছোরা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন :  আনোয়ার হোসেন সাদ্দাম, আবদুল আলিম, শাহাদাত হোসেন, মো. নূর হোসেন প্রকাশ রবিন ও সুমন হোসেন।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালী উদ্দিন আকবর বলেন, ছিনতাইয়ের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৌখিক অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে  ছিনতাই করা ১ লাখ ৩৫ হাজার টাকার পণ্য ও ২টি টিপ ছোরা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৮ মাসের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন চায় ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা