22 C
আবহাওয়া
৯:৩৬ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ

বিএনএ, ঢাকা : গাজীপুর সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় ট্রেনের সাথে গ্যাস ভর্তি একটি ট্রাকের ধাক্কার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সন্ধ্যা পৌনে ৭টার দিকে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি। তবে ট্রেনের সঙ্গে ট্রাকের ধাক্কায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

টঙ্গী রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার হালিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা জিএমআই এলপিজি গ্যাসের একটি লরি মিরেরবাজার রেললাইন পার হওয়ার সময় যাত্রীবাহী তিতাস ট্রেনের সঙ্গে সরাসরি ধাক্কা লাগে। এতে গ্যাসবাহী লরির পেছনের অংশ ভেঙে যায়। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের সব ধরনের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত লরিটি সরিয়ে নেওয়ার কাজ করছেন।

রেললাইন থেকে লরিটি সরিয়ে নেওয়া হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!