26 C
আবহাওয়া
১১:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » উখিয়ায় পুন:নির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর

উখিয়ায় পুন:নির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর

উখিয়ায় পুননির্মিত উপ-স্বাস্থ্যকেন্দ্র হস্তান্তর

বিএনএ, কক্সবাজার: স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ার বালুখালীতে উপ-স্বাস্থ্যকেন্দ্র পুন:নির্মাণ করেছে আইওএম। কাতার চ্যারিটির সহায়তায় সরকারের এই স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণ করা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পুন:নির্মিত স্বাস্থ্যকেন্দ্রটি কক্সবাজারের সিভিল সার্জনকে হস্তান্তর করা হয়।

এ সময় কক্সবাজারের সিভিল সার্জন ডা. বিপাশ খীসা বলেন, কাতার সরকার যে সহযোগিতা করেছে তা যেন অব্যাহত থাকে। যেহেতু এ অঞ্চলটিতে অনেক রোহিঙ্গা রয়েছে সেই হিসেবে স্থানীয় জনগোষ্ঠীও স্বাস্থ্যসেবা পেতে হিমশিম খেতে হচ্ছে। এ উপ-স্বাস্থ্যকেন্দ্রটিতে একটি অ্যাম্বুলেন্সের পাশাপাশি আরও সহযোগিতা দেওয়ার জন্য কাতার সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি বাংলাদেশ সরকারকে এমন সহযোগিতা করায় কাতার সরকারকে ধন্যবাদ জানান সিভিল সার্জন।

এ সময় উপস্থিত ছিলেন কাতার চ্যারিটির হেড অব অপারেশনস অ্যান্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম নওয়াফ আবদুল্লাহ আল হাম্মাদি, আইওএম বাংলাদেশের ডেপুটি চিফ অব মিশন নিহান এরদোয়ানসহ কাতার চ্যারিটি, আইওএমর কর্মকর্তা ও প্রতিনিধিরা।

এছাড়া, সম্প্রতি আগুনে পুড়ে যাওয়া ক্যাম্প-১১ এর পুন:নির্মাণকৃত বিভিন্ন ঘরবাড়িসহ অন্যান্য ক্যাম্পও পরিদর্শন করবেন তারা।

বিএনএনিউজ/ফরিদুল আলম শাহীন,বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী