20 C
আবহাওয়া
৪:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কর্ণফুলী নদীর তীরে নির্মিত হবে পার্ক ও খেলার মাঠ  

কর্ণফুলী নদীর তীরে নির্মিত হবে পার্ক ও খেলার মাঠ  


বিএনএ, চট্টগ্রাম : কর্ণফুলী নদীর তীরবর্তী উন্মুক্ত সরকারি খাস জমিতে অপদখল ও নদী দূষণ প্রতিরোধে মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন,চট্টগ্রাম এর যৌথ উদ্যোগে পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হবে।

বুধবার (১২ জুলাই) সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী ফিরিঙ্গিবাজার এলাকায় জেলা প্রশাসন কর্তৃক প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় চসিক মেয়রকে কর্ণফুলী নদীর তীরবর্তী খাস জমিতে সবুজ বিস্তীর্ণ পার্ক ও খেলার মাঠ নির্মাণের ক্ষেত্রে সহযোগিতার আহ্বান জানান।

মেয়রের নিকট স্থানীয় কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ এ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি হিসেবে খেলার মাঠ ও পার্ক গড়ে তোলার কার্যক্রমকে সাধুবাদ জানান। দ্রুত এ কার্যক্রমের বাস্তবায়ন যেনো চট্টগ্রাম সিটি কর্পোরেশন করে এজন্য মেয়রের প্রতি দাবি জানান উপস্থিত এলাকাবাসী।

চসিক মেয়র এসময় জানান, জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।

জেলা প্রশাসক চট্টগ্রাম আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান এ সময় জানান, আর.এস জরীপ থেকে শুরু করে হাল বিএস জরীপে কর্ণফুলী নদী তীরবর্তী খাস জমিতে অবৈধ দখল প্রতিরোধে নদী তীরবর্তী উন্মুক্ত জমিতে পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে। উন্মুক্ত গ্রীণ জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা