28 C
আবহাওয়া
১২:৩৯ অপরাহ্ণ - মে ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকা উত্তরের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল আরো একজনের

ঢাকা উত্তরের ময়লার গাড়ির ধাক্কায় প্রাণ গেল আরো একজনের


বিএনএ, ঢাকা: রাজধানীর কাফরুলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ময়লার গাড়ির ধাক্কায় সাব্বির আহমেদ রকি (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুইজন আহত হয়েছেন।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে কাফরুল স্টাফ কলেজের সামনে  এ ঘটনা ঘটে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, স্টাফ কলেজের সামনে দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় উত্তর সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়ি ধাক্কা দিলে এ দুর্ঘটনায় রকি মারা যায়। ময়লার গাড়িটি জব্দ করা হলেও তার চালক পালিয়ে গেছেন। নিহতের মরদেহ সোহরাওয়ার্দী হাসপাতাল জরুরি বিভাগে আছে।

সম্প্রতি দুই সিটির ময়লার গাড়িগুলো রাজধানীতে বেপরোয়াভাবে দুর্ঘটনা ঘটাচ্ছে। আর তাতে ঝরছে প্রাণ।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ