20 C
আবহাওয়া
৬:০২ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ঈদের রাতে গুদামে চুরি, দম্পতি গ্রেপ্তার

ঈদের রাতে গুদামে চুরি, দম্পতি গ্রেপ্তার

ঈদের রাতে গুদামে চুরি, দম্পতি গ্রেপ্তার

বিএনএ,ঢাকা : রাজধানীতে একটি গুদামে তালা কেটে বিভিন্ন ব্রান্ডের ৯ কার্টন সিগারেট ও নগদ পাঁচ লাখ টাকা চুরির ঘটনায় এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১২ জুলাই ) গভীর রাতে উত্তরা পশ্চিম থানার ১২ নম্বর সেক্টর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. জসিম উদ্দিন (২৫) এবং তার স্ত্রী খুশি আক্তার (২২)।পুলিশ বলছে, ৮০ হাজার টাকা ঋণ পরিশোধে আট লাখ টাকার মালামাল চুরি করে তারা।

এসময় তাদের কাছ থেকে চুরি হওয়া তিন কার্টন সিগারেট যার আনুমানিক মূল্য ৩ লাখ টাকা ও সিগারেট বিক্রির চার লাখ ৯৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া, জব্দ করা হয়েছে চুরির কাজে ব্যবহৃত একটি হেস্ক ব্লেড, একটি প্লাস।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসীন জানান, ১২ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে মেসার্স বিসমিল্লাহ স্টোর নামে একটি গোডাউন আছে। ঈদের রাতে গোডাউনের তালা কেটে বিভিন্ন ব্রান্ডের ৯ কার্টন সিগারেট চুরি করা হয়।

পরে সিসিটিভি ফুটেজ দেখে বেশ কয়েক জনকে শনাক্ত করা হয়। ওই চুরির মামলায় প্রথমে জসিম এবং তার দেওয়া তথ্যমতে তার স্ত্রী খুশিকে তুরাগের পাকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। একই মামলায় জসিমের ভাইসহ আরও তিনজন পলাতক রয়েছেন বলে তিনি জানান।

‘গ্রেপ্তার জসিম নিজেও মোবাইল রিচার্জ ব্যবসায়ী। তার বিভিন্ন জায়গায় ৮০ হাজার টাকার ঋণ ছিল। এই ঋণ শোধ করতেই স্ত্রীসহ এই চুরির পরিকল্পনা করেন। দুই মাস ধরে তারা এই পরিকল্পনা করছিলেন। ঈদের দিন মানুষ কম থাকায় ঘটনার জন্য এই দিনকেই বেছে নেন।’- বলেন ওসি।

বিএনএনিউজ২৪.কম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা