25 C
আবহাওয়া
১০:১১ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » গরুর ট্রাক থেকে পড়ে মৃত্যু

গরুর ট্রাক থেকে পড়ে মৃত্যু

ট্রাকের ধাক্কা

বিএনএ, ঢাকা : রাজধানীর শেরে বাংলা নগর এলাকায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গরুর ট্রাক থেকে পড়ে আবু বাসেদ (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। সোমবার দিবাগত রাত একটার দিকে এই দুর্ঘটনা ঘটে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী রেজাউল করিম জানান, গাবতলী থেকে ট্রাকে করে গরু নিয়ে আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলাম।শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের সামনে ট্রাক থেকে অসাবধানতাবশত সে নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হয়। পরে উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার মোকসেদপুরে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের