23 C
আবহাওয়া
১২:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

ট্রাকের ধাক্কায় যুবকের মৃত্যু

মো. রুবেল

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় আহত মো. রুবেল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।নিহত রুবেল ইপিজেড থানা এলাকার আকরাম আলী সড়কের ২৭ কলোনি মাঈন উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির  এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে ইপিজেড থানার সাগর পাড় এলাকায় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত ট্রাকের ধাক্কায় আহত হন রুবেল।

এসময় উদ্ধার করে সন্ধ্যা পৌনে ৬টার দিকেতাকে  হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে ভর্তি দেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ২৪/আমিন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা