29 C
আবহাওয়া
৪:৩২ অপরাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ৫ বছরে ইটভাটা থেকে জরিমানা আদায় ১১১ কোটি ৫৫ লাখ টাকা

৫ বছরে ইটভাটা থেকে জরিমানা আদায় ১১১ কোটি ৫৫ লাখ টাকা


বিএনএ, ঢাকা : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী জানিয়েছেন, বিগত ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের এপ্রিল পর্যন্ত অবৈধ ইটভাটার বিরুদ্ধে ২ হাজার ৩৩৮টি অভিযান পরিচালনা করে ১১১ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ৯০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সংসদে সরকারি দলের সদস্য ননী গোপাল মন্ডলের টেবিলে উপস্থাপিত এক লিখিত প্রশ্নের জবাবে তিনি জানান, এ সময় ৪ হাজার ৪৩৬টি মামলা দায়ের করে ৯৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং অবৈধ ১ হাজার ১৮০টি ইটভাটা বন্ধ করে দেয়া হয়েছে।

তিনি জানান, বর্তমানে সারাদেশে মোট ইটভাটার সংখ্যা ৬ হাজার ৮৭৬টি। এর মধ্যে বেশ কিছু ইটভাটা অবৈধ, যাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রাম বোর্ডের ফল জালিয়াতির মামলার তদন্তভার যাচ্ছে সিআইডিতে, ধরা পড়বে কি ‘সর্ষের ভূত’? রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাঙ্গীর রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নিহত ছাগলনাইয়া ডায়াবেটিক সমিতির বার্ষিক সাধারণ সভা ও ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন অনুষ্ঠিত ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান সীমান্তের ওপার থেকে সাবেক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার শেখ হাসিনাকে যে বিমানে নিয়ে গিয়েছিল, সেই বিমানেই ফেরাতে হবে!! ছাগলনাইয়ায় আমেনা বেগমকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বড় ধরনের বিভ্রাট