31 C
আবহাওয়া
১২:২০ পূর্বাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » চিকিৎসাসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে- মুনীর চৌধুরী

চিকিৎসাসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে- মুনীর চৌধুরী

চিকিৎসাসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে- মুনীর চৌধুরী

বিএনএ, চট্টগ্রাম: দেশের বেসরকারি খাতে চিকিৎসাসেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিক মুনীর চৌধুরী এই মন্তব্য করেন।

করোনাকালীন সময়কাল জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে রোগী সেবায় দুঃসাহসিক নেতৃত্বদানকারী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট মানবিক যোদ্ধা ইঞ্জিনিয়ার লায়ন মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরীর নেতৃত্বে গত ১২ জুন বিকেল ৩টায় হাসপাতাল পরিদর্শন করেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক সিনিয়র সাংবাদিক মুনীর চৌধুরী।

তিনি হাসপাতালের আইসিইউ, সার্জারী বিভাগসহ বিভিন্ন বিভাগের রোগীদের খোঁজ খবর নেন, হাসপাতালে চিকিৎসা সেবাসহ বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের উপদেশমূলক দিক নির্দেশনা দেন এবং অসহায় গরিব রোগীদের বিল যাকাত ও দরিদ্র তহবিল হতে সংস্থাপন করেন হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন মো. জাবেদ আবছার চৌধুরী।

সাংবাদিক মুনীর চৌধুরী হাসপাতালের শৃঙ্খলা, পরিস্কার পরিছন্নতা ও রোগী সেবায় সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সাথে সৌজন্যে সাক্ষাৎতে মিলিত হন সাংবাদিক মুনীর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে ডেভ কেয়ার ফাউন্ডেশনের ‘এডাল্ট ভ্যাকসিন’ কার্যক্রমের উদ্বোধন আবু সাঈদ হত্যা মামলার আসামি বেরোবির সাবেক ভিসি গ্রেপ্তার ধানের শীষ জানে ফারাক্কার সমাধান কীভাবে করতে হবে: তথ্যমন্ত্রী মেয়েদের শিক্ষা ডিগ্রি-স্নাতক পর্যন্ত বিনামূল্য করা হবে: প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ৭ জুন বিশেষ অভিযানে যাত্রাবাড়ী থেকে ১৯ জন গ্রেপ্তার ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ - মির্জা ফখরুল হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু যুক্তরাষ্ট্রের গ্যাস মনিটরিং সিস্টেমে ইরানি হ্যাকারদের হামলা এএসপির ছত্রছায়ায়  চাঁদাবাজির অভিযোগ!