33.1 C
আবহাওয়া
১২:০২ অপরাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭১

২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭১

২৪ ঘন্টায় করোনা শনাক্ত ৭১

বিএনএ, ঢাকা: দেশে সোমবার (১২ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৩ জুন) সকাল ৮টা পর্যন্ত ৭১ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে, এ সময়ের মধ্যে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ফলে, করোনায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৫২ অপরিবর্তিত আছে। এ পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে মোট ২০ লাখ ৪০ হাজার ৬৮১ জন।

মঙ্গলবার (১৩ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

দেশে ১২ জুন সকাল ৮টা থেকে ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত সুস্থ হয়েছেন ১১৩ জন করোনা রোগী। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২০ লাখ ৬ হাজার ৯৮৩ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৬ দশমিক ৬২ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৩ দশমিক ২১ শতাংশ। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৫ শতাংশ। করোনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা,যে সব শর্তে চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান সমঝোতা, খুলছে হরমুজ প্রণালি ইসলামী ব্যাংকের পর্ষদ ভেঙে প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক সংসদে হিজাব নিয়ে কটাক্ষের অভিযোগ, ঢাকা-চট্টগ্রামে বিক্ষোভের ডাক শিবিরের সীমান্তে 'পুশ ইনের' চেষ্টার বিরুদ্ধে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিবাদ সমাবেশ প্রতিটি সংসদীয় আসনে বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের: শিক্ষামন্ত্রী হামের উপসর্গে আরও চার শিশুর মৃত্যু সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার সোহেল-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ নেপাল থেকে ৪০ মেগাওয়াটের বেশি বিদ্যুৎ আনতে দেবে না ভারত