32 C
আবহাওয়া
৫:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে ভেজাল মদপানে ১৪ জনের মৃত্যু

ভারতে ভেজাল মদপানে ১৪ জনের মৃত্যু


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতের পাঞ্জাবের পাঁচ গ্রামে ভেজাল মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এছাড়া এ ঘটনায় আরও ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

অমৃতসর জেলার এসএসপি মনিন্দর সিংহ বলেন, রাত ৯টা ৩০ মিনিট নাগাদ খবর পাই যে ভেজাল মদ পান করে একের পর এক লোক মারা যাচ্ছেন। আমরা সঙ্গে সঙ্গেই পদক্ষেপ নেই এবং চারজনকে আটক করি। মূল সরবরাহকারীকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, তদন্তের সময় এই চক্রের মূল মাস্টারমাইন্ডের নাম প্রকাশ করা হয়েছে। পাঞ্জাব সরকার আমাদের কড়া নির্দেশ দিয়েছে- ভেজাল মদের কারবারিদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে। ইতিমধ্যে এলাকাজুড়ে তল্লাশি চালানো হচ্ছে।

অমৃতসর জেলার ডেপুটি কমিশনার সাক্ষী সাওহনি বলেন, মজীঠায় একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। অন্তত পাঁচটি গ্রামে ভেজাল মদ খেয়ে অসুস্থ হওয়ার খবর গতকাল রাতেই আমরা জানতে পারি।

এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া পাঁচজনের মধ্যে প্রধান অভিযুক্ত প্রভজিত সিং এবং বাকি চারজন হলেন কুলবীর সিং, সাহিব সিং, গুরজন্ত সিং ও নিন্দর কৌর। এই ঘটনায় মামলাও দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
পাসপোর্ট ও এনআইডির আবেদন শেখ হাসিনার নতুন পররাষ্ট্র সচিব হলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত