25 C
আবহাওয়া
২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার

১ কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কিনবে সরকার


বিএনএ, ঢাকা : স্থানীয় চারটি প্রতিষ্ঠান থেকে প্রতি লিটার ১৬১ টাকা করে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। এই তেল কিনতে মোট ব্যয় হবে ১৭৭ কোটি ১০ লাখ টাকা।

মঙ্গলবার (১৩ মে) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের নতুন ভবনের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই তেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয় স্থানীয় উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে এক কোটি ১০ লাখ লিটার পরিশোধিত রাইস ব্রান তেল কেনার প্রস্তাব উপস্থাপন করলে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সদস্যরা তা অনুমোদন দেন।

দরপ্রস্তাবের সকল প্রক্রিয়া শেষে টিইসির সুপারিশ অনুযায়ী রেসপনসিভ সর্বনিম্ন চারটি দরদাতা প্রতিষ্ঠানের কাছ থেকে এক কোটি ১০ লাখ লিটার রাইস ব্রান তেল কেনার সিদ্ধান্ত নেয় বাণিজ্য মন্ত্রণালয়। প্রতি লিটার ১৬১ টাকা ধরে এতে মোট ব্যয় ধরা হয় ১৭৭ কোটি ১০ লাখ টাকা।

সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির অনুমোদনের ফলে মজুমদার প্রডাক্টস লিমিটেড থেকে ৫০ হাজার লিটার, তামিম অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার, প্রধান অয়েল মিলস থেকে ২০ হাজার লিটার এবং গ্রিন অয়েল অ্যান্ড পোল্ট্রি ফিড ইন্ডাস্ট্রিজ থেকে ২০ হাজার লিটার রাইস ব্রান তেল কেনা হবে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!