31 C
আবহাওয়া
৫:১৫ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত

রাজধানীতে পিকআপ ভ্যানের ধাক্কায় নারী নিহত


বিএনএ, ঢাকা: রাজধানীর হাজারীবাগ বেড়িবাঁধ বালুর মাঠ এলাকায় পিকআপ ভ্যানের ধাক্কায় শিল্পী আক্তার (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।সোমবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের ছেলে মোহাম্মদ হৃদয় জানান, আমার মা বাসা বাড়িতে কাজ করেন। বাবা রিকশাচালক। সকালের দিকে হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ ভ্যান মাকে ধাক্কা দেয়।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার গৌরনদী উপজেলার নরসিংগাল পট্টি এলাকায়। বর্তমানে হাজারীবাগের বেড়িবাঁধ বউবাজার এলাকার একটি বাসায় ভাড়া থাকেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে ।

বিএনএ/ওজি/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী