23 C
আবহাওয়া
৭:৩৯ অপরাহ্ণ - নভেম্বর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » বিয়ে ছাড়া সন্তান জন্মদানে মায়ের মত সাহস নেই : মাসাবা

বিয়ে ছাড়া সন্তান জন্মদানে মায়ের মত সাহস নেই : মাসাবা


বিএনএ, বিশ্বডেস্ক : বাবার নাম ভিভ রিচার্ডস। মা নীনা গুপ্ত। ক্রিকেট-বলিউডের যুগলবন্দিতে তাঁদের দুরন্ত প্রেমের চর্চাকেও টেক্কা দিয়েছিল মেয়ে মাসাবা গুপ্তর জন্মের খবর। ঢি ঢি পড়ে যায় গোটা দেশে। কারণ? মাসাবা যে বিবাহ-বহির্ভূত সন্তান! ভিভকে বিয়ে না করেই কী ভাবে সন্তানের জন্ম দিয়ে ফেললেন নীনা? সে প্রশ্নেই মেতে গিয়েছিল আসমুদ্রহিমাচল।

নীনার সেই মেয়ে বড় হয়েছেন। ফ্যাশন ডিজাইনার-অভিনেত্রী হিসেবে পরিচিতিও পেয়েছেন যথেষ্টই। মাসাবা কি পারবেন বিয়ে ছাড়াই সন্তানের জন্ম দিতে? সে সাহস তাঁর নেই, সোজাসাপ্টাই জানিয়ে দিলেন ‘মাসাবা মাসাবা’র নায়িকা।

কিন্তু কেন? একলা মায়ের কাছেই তাঁর বড় হওয়া। বাবা ভিভের সঙ্গে কদাচিৎ দেখাসাক্ষাৎ, সময় কাটানোর সুযোগ। সেই মাসাবাই কেন বিয়ে ছাড়া সন্তানের জন্ম দিতে পিছপা? এক সাক্ষাৎকারে অভিনেত্রী-ডিজাইনারের দাবি, ‘‘বিবাহ-বহির্ভূত সন্তান হিসেবে বেড়ে ওঠার সময়ে বরাবরই আমাকে শুনতে হয়েছে, আমি অতিরিক্ত আধুনিক। শুনতে হয়েছে আমার মা-কেও। আধুনিকতার তকমা নেতিবাচক ভাবেই লেগেছিল আমাদের গায়ে। মায়ের মতো বিয়ে না করে সন্তানের জন্ম দেওয়ার সাহস তাই আমার নেই।’’

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
১৭ পুলিশ কর্মকর্তাকে বদলি সংসদ ছাড়লেন ওসমান ফারুক! পট পরিবর্তনের ইঙ্গিত? শৈলপ্রপাত ঝর্ণায় নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ‘আকভান’-এর প্রভাবে সমুদ্র উত্তাল, পর্যটকরা আটকা পড়েছেন সেন্টমার্টিনে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ...