26 C
আবহাওয়া
৩:১৮ পূর্বাহ্ণ - অক্টোবর ৮, ২০২৬
Bnanews24.com
Home » চীনের টিকা প্রথমে পাবেন যারা

চীনের টিকা প্রথমে পাবেন যারা

টিকা

বিএনএ ডেস্ক, ঢাকা: চীনের দেওয়া উপহার সিনোফার্মের পাঁচ লাখ ডোজ করোনার টিকা মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্টদের দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক ডা. নাজমুল ইসলাম। বুধবার (১২ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সাপ্তাহিক স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান তিনি।

নাজমুল ইসলাম বলেন, চীন থেকে যে টিকা এসেছে; সেটি আমরা একটি বিশেষ গ্রুপের মানুষকে দিতে চাই, যারা মেডিকেল শিক্ষার্থী, নার্সিং শিক্ষার্থী এবং মেডিকেল টেকনোলজিস্ট। এ সংখ্যাটি কিন্তু অনেক বেশি নয়। তাদের আমরা একই দিনে দেব না। ভাগে ভাগে দেব। তাহলে কিন্তু আমরা তিন-চারদিন অনেক বেশি সময় ধরেই কার্যক্রম চালাতে পারবো।

তিনি আরও বলেন, পাশাপাশি চীন থেকে বাণিজ্যিকভাবে যে টিকা সরবরাহ করার কথা রয়েছে, সেটি নিয়েও আলাপ-আলোচনা চলছে। আমরা মনে করি, বন্ধুপ্রতীম চীনের কাছ থেকে দ্রুত সাড়া পাবো। আমরা আশা করি, সেটি হলে খুব দ্রুতই আমরা প্রথম ডোজের ভ্যাকসিন কার্যক্রম যেটি বন্ধ হয়েছে, তা চালু করতে পারবো। এ প্রক্রিয়া ঈদের পর শুরু হবে। কাজেই আমরা হাতে যথেষ্ট সময় পাবো।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী দেশের সব স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট রসায়নে নোবেল পেলেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী চেম্বার জজ স্থগিত করলো সারের ডিলারশিপ সংক্রান্ত হাইকোর্টের আদেশ ৭ই অক্টোবর: গাজার ট্র্যাজেডি ও বিশ্ব বিবেকের চরম পরাজয় দুই দিন বন্ধ থাকার পর ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের কোনও কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না: ডি‌বি প্রধান প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী ডেঙ্গুতে রেকর্ড ১০ জনের মৃত্যু মৃত্যুর ১৪ বছর পর ফাঁস হলো আখতারুজ্জামান বাবুর জাপানি বিয়ে!