29.1 C
আবহাওয়া
১:২৮ পূর্বাহ্ণ - জুন ১৫, ২০২৬
Bnanews24.com
Home » মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ


বিএনএ, ঢাকা: জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হওয়ায় তারা এই সিদ্ধান্ত নিয়েছেন ।  এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে ‘জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল’ কণ্ঠভোটে পাস হয়। বিলে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট প্রকাশের সঙ্গে সঙ্গে এটি কার্যকর হবে।

বিলের মাধ্যমে অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালে প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু করা হয়েছে। বিরোধী দলের আপত্তি নাকচ করেই বিলটি পাস করা হয়।

পদত্যাগের বিষয়ে কমিশনের বিদায়ী সদস্য নূর খান বলেন, সরকারের পক্ষ থেকে সরাসরি পদত্যাগের নির্দেশ দেওয়া হয়নি। তবে অধ্যাদেশ বাতিল হওয়ায় তাদের নিয়োগের ভিত্তি আর বহাল না থাকায় পদত্যাগ করাকেই তারা যুক্তিযুক্ত মনে করেছেন।

 

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ