32 C
আবহাওয়া
১১:৩৮ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » রোহিঙ্গাদের ফেরাতে বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান,পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের ফেরাতে বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান,পররাষ্ট্র উপদেষ্টা

রোহিঙ্গাদের ফেরাতে বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বানপ,ররাষ্ট্র উপদেষ্টা

বিএনএ, ঢাকা: রোহিঙ্গাদের ফেরাতে বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। শনিবার (১২ এপ্রিল) তুরস্কের আন্তালিয়া কূটনীতি ফোরামের-এডিএফ সাইড লাইনে এক প্যানেল আলোচনায় তিনি এই আহ্বান জানান।

‘জোরপূর্বক স্থানচ্যুতি এবং আন্তর্জাতিক দায়িত্ব’ শীর্ষক এক প্যানেল আলোচনায় অংশ নেন এম তৌহিদ হোসেন। প্যানেল আলোচনায় আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল সেন্টার ফর মাইগ্রেশন পলিসি ডেভেলপমেন্টের মহাপরিচালক মাইকেল স্পিন্ডেলেগার ও ফরেন পলিসি রিসার্চের পরিচালক মুরাত ইয়েসিলতাস।

অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআরটি ওয়ার্ল্ডের এন্ডা ব্র্যাডি। প্যানেল আলোচনায় উপদেষ্টা রোহিঙ্গা সংকটের উৎপত্তি সম্পর্কে একটি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি প্রদান করেন। এ ছাড়া তিনি আঞ্চলিক ও বৈশ্বিক গুরুত্বপূর্ণ ঘটনাবলীর ওপর এই সংকটের প্রভাব নিয়ে আলোচনা করেন। তিনি মিয়ানমারে রোহিঙ্গাদের তাদের আবাসস্থলে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের জন্য বৈশ্বিক ও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।

আলোচনার সময় উপদেষ্টা বলেন, বৈধ অভিবাসন প্রক্রিয়া নিয়মিতকরণ সীমান্ত অতিক্রমের অনিয়মিত প্রবণতা রোধ করবে।

বিএনএনিউজ / আরএস/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক