27 C
আবহাওয়া
৮:১২ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৫

সিডনিতে শপিংমলে হামলা, নিহত ৫


বিএনএ, বিশ্বডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনিতে একটি শপিংমলে হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।শনিবার স্থানীয় বিকাল ৩টার পর এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে জানায়, ওয়েস্টফিল্ড বন্ডি জংশন থেকে স্থানীয় সময় বিকাল ৪টার (জিএমটি ০৬০০) ঠিক আগে দিয়ে পুলিশের জরুরি সেবা নম্বর ফোন করে সাহায্য চাওয়া হয়।দুই প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা গুলির শব্দ পেয়েছেন।

নিউজ ডটকম ডট এইউ এর খবরে বলা হয়েছে, ওই শপিংমল থেকে শতাধিক লোকজনকে উদ্ধার করা হয়েছে।তবে এখনও কিছু মানুষ সেখানে আটকা পড়ে আছে বলে জানিয়ে অস্ট্রেলিয়ার রাষ্ট্রায়ত্ত সম্প্রচার মাধ্যম এবিসি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা