18 C
আবহাওয়া
৭:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মদপানে ও-লেভেলের শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীতে মদপানে ও-লেভেলের শিক্ষার্থীর মৃত্যু

ঢামেকে হাজতির মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর এলিফ্যান্ট রোডে একটি বাসায় মো. মাহি রাশীদ দীপ্ত (১৭) নামে এক শিক্ষার্থীর মদ্যপানে মৃত্যু হয়েছে। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৮টার দিকে নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসায় এই ঘটনা ঘটে।

ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালের রেজিস্টার খাতায় লেখা হয়েছে, মদ্যপানে দীপ্ত মারা গেছে। সে ও-লেভেলের শিক্ষার্থী ছিল।

অতিরিক্ত মদপানের পর অসুস্থ অবস্থায় উদ্ধার করে দীপ্তকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে  দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

দীপ্তর বাবা মোহাম্মদ মামুন বলেন, আমার ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার বমি শুরু হয়। তার আগে শ্বাসকষ্ট ছিল। আমি ইনহেলার কিনে দিলেও কাজ হয়নি। পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জানায় আমার ছেলে আর বেঁচে নেই। তবে সে মদপান করেছে কিনা সে বিষয়টি বলতে পারছি না।

দীপ্তর বাবা আরও জানান, তার একমাত্র ছেলে ও-লেভেলের ছাত্র ছিল। তাদের বাড়ি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলা এলাকায়।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি নিউমার্কেট থানাকে জানিয়েছি। আমরা জানতে পেরেছি, সে মদ্যপানে মারা গেছে এবং হাসপাতালের রেজিস্টার খাতায় সেটাই লেখা আছে।’

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা