23 C
আবহাওয়া
৯:২৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজধানীতে তরুণের মরদেহ উদ্ধার

বিএনএ, ঢাকা : রাজধানীতে ফুটপাত থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকেলে শাহবাগ থানার আনন্দবাজার বাবুপুরা পুলিশ ফাঁড়ির সামনের রাস্তা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. বেলায়েত হোসেন বলেন, আমরা খবর পেয়ে বাবুপুরা পুলিশ ফাঁড়ির সামনের ফুটপাত থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে পাঠানো হয়।

তিনি আরও বলেন, নিহতের নাম-পরিচয় জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। স্থানীয় লোকজনের মুখে জানতে পেরেছি যে, নিহত ব্যক্তি ওই এলাকায় ভবঘুরে হিসেবে ছিলেন। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে আমাদের ধারণা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম-পরিচয় শনাক্ত করা যাবে।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী