26 C
আবহাওয়া
৭:৩৭ অপরাহ্ণ - সেপ্টেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের শপথগ্রহণ

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের শপথগ্রহণ

বোয়ালখালী উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের শপথগ্রহণ

বিএনএ, বোয়ালখালী (চট্টগ্রাম) : শপথ গ্রহণের পরপরই দায়িত্ব বুঝে নিয়েছেন নব নির্বাচিত বোয়ালখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম রাজা। বুধবার (১২ এপ্রিল) সকাল১১টায় রেজাউল করিম রাজাকে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে শপথ বাক্য পাঠ করান অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ আমিনুর রহমান।

শপথ গ্রহণ শেষে বোয়ালখালী উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান। এরপর দুপুর ১টায় উপজেলা প্রশাসন আয়োজিত পরিষদের হল রুমে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণের পরিচিতি সভায় যোগ দেন তিনি।

চেয়ারম্যান রাজা বলেন, সকলের সহযোগিতা নিয়ে বোয়ালখালীকে মডেল উপজেলা হিসেবে গড়তে কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরী ও মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম প্রমুখ।

বিএনএনিউজ/বাবর মুনাফ

Loading


শিরোনাম বিএনএ
পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন ডাক বিভাগের রেকর্ড: ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন