32 C
আবহাওয়া
১০:৪৫ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১০, ২০২৬
Bnanews24.com
Home » আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসের জঙ্গিবিমানের সংঘর্ষ

আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসের জঙ্গিবিমানের সংঘর্ষ

আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসের জঙ্গিবিমানের সংঘর্ষ

বিএনএ, বিশ্বডেস্ক : আজিয়ান সাগরের আকাশে তুরস্ক ও গ্রিসের জঙ্গিবিমানের সংঘর্ষ হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, সোমবার তুরস্কের কয়েকটি এফ-সিক্সটিন জঙ্গিবিমান অন্তত ২৯ বার আকাশসীমা লঙ্ঘন করেছে। এ সময় অন্তত দুই বার দুই দেশের জঙ্গিবিমানের মধ্যে ডগফাইট বা সরাসরি সংঘর্ষের ঘটনা ঘটে।

তবে ঐ সংঘর্ষে গ্রিস কোন মডেলের জঙ্গিবিমান ব্যবহার করেছে তা সুনির্দিষ্টভাবে উল্লেখ করে নি। সাধারণত এ ধরণের মিশনে ফ্রান্সের নির্মিত মিরাজ-২০০০ মডেলের জঙ্গিবিমান ব্যবহার করে থাকে এথেন্স।

গ্রিস এর আগেও বহুবার দাবি করেছে, তুর্কি জঙ্গি বিমানগুলো বারবার আকাশসীমা লঙ্ঘন করে যাচ্ছে।

গ্রিস বলছে, ভূমধ্যসাগর ও আজিয়ান সাগরে অবস্থিত তাদের দ্বীপগুলোর আকাশসীমা লঙ্ঘন করে জঙ্গিবিমান উড়াচ্ছে তুরস্ক যা সরাসরি আইনের লঙ্ঘন।

গত বছর বিরোধপূর্ণ জলসীমায় জ্বালানি অনুসন্ধানের তৎপরতা চালায় তুরস্ক। এরপর থেকেই গ্রিস ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন বেড়েছে। (পার্স টুডে)

বিএনএনিউজ/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
বিশ্ববাজারে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ালো তেলের দাম রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ‘আইনে বাধা না থাকলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে’ হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত মহাসড়কে স্লিপার বাস চালানোর অনুমতি দেয়নি হাইকোর্ট এসএসসির খাতা পুনর্মূল্যায়নের ফল প্রকাশ ১০ সেপ্টেম্বর বেনজীরকে দেশে ফেরাতে জোর কূটনৈতিক প্রচেষ্টা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চট্টগ্রামে ডেঙ্গুতে ৭ দিনে আক্রান্ত ৫ শতাধিক সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা