28 C
আবহাওয়া
১১:৫১ অপরাহ্ণ - মে ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ধানমন্ডিতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু

ধানমন্ডিতে কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু


বিএনএ, ঢাকা : রাজধানীর ধানমন্ডিতে কাভার্ডভ্যানের ধাক্কায় কামাল উদ্দিন (৩৫) নামে এক অটোরিকশাচালক মারা গেছেন। ।
মঙ্গলবার(১৩ এপ্রিল) ভোর ছয়টার দিকে ধানমন্ডির ২৭ নম্বরে এ দুর্ঘটনাটি ঘটে। পরে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্হায় দুপুর ১২টার দিকে তিনি মারা যান।

নিহতের স্ত্রী সাবিনা বেগম জানান, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন তিনি। পরে ধানমন্ডি ২৭ নম্বর আসামাত্রই একটি কাভার্ডভ্যান তাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন কামাল। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি।
সাবিনা বেগম আরও জানান, তাদের গ্রামের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলায়। বর্তমানে তারা মোহাম্মদপুরের রায়েরবাজারে ভাড়া বাসায় থাকতেন। নিহত কামাল এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বিএনএ/আজিজুল, ওজি

Loading


শিরোনাম বিএনএ