21 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৬
Bnanews24.com
Home » জরুরি প্রয়োজনে সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না: আইজিপি

জরুরি প্রয়োজনে সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না: আইজিপি

জরুরি প্রয়োজনে সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ লাগবে না: আইজিপি

বিএনএ, ঢাকা : জরুরি প্রয়োজনে সাংবাদিকদের ‘মুভমেন্ট পাস’ নেওয়া লাগবে না বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ। যারা কাজে বের হবেন, শুধু তাঁদের নিতে হবে।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ উদ্বোধন শেষে এই কথা বলেন আইজিপি।

বেনজীর আহমেদ বলেন, যাদের একান্তই বাইরে যাওয়া প্রয়োজন হবে, তাদের জন্য মুভমেন্ট পাস-এর ব্যবস্থা করেছে বাংলাদেশ পুলিশ। এক স্থান থেকে অন্যস্থানে যাতায়াতের জন্য অফিসিয়াল কিংবা জরুরি প্রয়োজনে ‘মুভমেন্ট পাস’ নেওয়া লাগবে। তবে সাংবাদিকদের এই পাস নেওয়া লাগবে না।

আইজিপি বলেছেন, সীমিত কারণে বের হওয়া লাগতে পারে, তাঁরা মুভমেন্ট পাস নেবেন। রাস্তাঘাটে কোনো ধরনের আড্ডা দেবেন না। দায়িত্বশীল নাগরিক হিসেবে কেউ বের হবেন না। আর প্রয়োজনে বের হলেও দ্রুত ঘরে ফিরতে হবে।
বিএনএনিউজ/জেবি

Loading


শিরোনাম বিএনএ
লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের বৈঠক শুরু দ্বিতীয় দফায় ৭ কোটি টাকার বিদ্যুৎ সরবরাহ করল রূপপুর বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া : প্রধানমন্ত্রী ১০ ট্রাক অস্ত্রের ২২ বছর পর কারা আনলো ১০০ ক্ষেপণাস্ত্রের জ্বালানি! প্রত্যর্পণ ছাড়া কো‌নো সন্ত্রাসীকে দেশে ফেরার অনুমতি দেওয়া হ‌বে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা: রয়টার্স