27 C
আবহাওয়া
৯:২২ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৩৫

বিএনএ, গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় একটি বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কমপক্ষে ৩৫ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে ২৯ জনকে উন্নত চিকিৎসার জন্য শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৩ মার্চ) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেলিরচালা এলাকায় শফিক খানের বাড়িতে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, স্থানীয় শফিক খান তার বাসার জন্য একটি গ্যাস সিলিন্ডার আনেন। পরে গ্যাস সিলিন্ডারটি চুলার সঙ্গে সংযোগ দেওয়ার পর থেকে গ্যাস বের হতে থাকে। পরে তিনি ক্ষুব্ধ হয়ে সিলিন্ডারটি বাইরে রাস্তায় ছুড়ে ফেলেন। এ সময় ওই স্থানে একটি মাটির চুলার আগুন থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণের কারণে রাস্তায় থাকা প্রায় ৩৫ জন দগ্ধ হন।

স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে কোনাবাড়ী ও কালিয়াকৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি দেখে তাদের মধ্যে ২৯ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধদের বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ২৯ জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।

বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ