31 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - অক্টোবর ১৯, ২০২৬
Bnanews24.com
Home » চাঁদাবাজি এবং বাজার কমিটির সিন্ডিকেট, দ্রব্য মূল্য বৃদ্বির কারণ

চাঁদাবাজি এবং বাজার কমিটির সিন্ডিকেট, দ্রব্য মূল্য বৃদ্বির কারণ


বিএনএ, ঢাকা: ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান মন্তব্য করেন,প্রতি ট্রাকে চাঁদাবাজি এবং বাজার কমিটির সিন্ডিকেটের কারণে সবজির দাম বাড়ছে ।

বুধবার (১৩ মার্চ) সকালে কারওয়ান বাজারে প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ন্যায্য মূল্যে মুরগি, ডিমসহ বিভিন্ন পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা জানান তিনি।

শফিকুজ্জামান আরো বলেন, সবজির দাম বাড়ছে চাঁদাবাজি ও বাজার কমিটির সিন্ডিকেটের কারণে। এজন্য কারওয়ান বাজারসহ বিভিন্ন বাজার কমিটি বাতিলের জন্য বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়া হয়েছে বলে। ভোক্তা অধিকারের নানা উদ্যোগে তেল-চিনিসহ বিভিন্ন পণ্যের দাম আগের চেয়ে কিছুটা কমেছে। যারা সিন্ডিকেট করে দাম বৃদ্ধির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে ।প্রতিদিন ২০টি পয়েন্টে ট্রাকে করে বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশনের ন্যায্য মূল্যে পণ্য বিক্রির এ কার্যক্রম চলবে।

বিএনএনিউজ/রেহানা

Loading


শিরোনাম বিএনএ
জাপান-বাংলাদেশ শ্রম চুক্তি সই ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন