27 C
আবহাওয়া
১১:৪৫ অপরাহ্ণ - অক্টোবর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » ডেমরায় যুবককে হত্যা

ডেমরায় যুবককে হত্যা


বিএনএ, ঢাকা : রাজধানীর ডেমরা আমলিয়া মডেল টাউন শুন‍্যা টেংরা এলাকায় মিরাজ হোসেন (২৫) নামে এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১৩ মার্চ ) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড) পাঠায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেন ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুর রহমান।

তিনি জানান, আমরা সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। পরে প্রযুক্তি সহায়তায় তার নাম পরিচয় শনাক্ত করি। মরদেহটি ময়না তদন্তের জন্য মিডফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে ওই যুবককে। মিরাজের হত্যাকারীকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

তিনি আরও জানান, মিরাজ পেশায় একজন রিকশাচালক ছিলেন। তিনি শ্যামপুর থানার বটতলা ব্রিজ এলাকায় থাকতেন। তার বাড়ি বরিশাল জেলার কাউনিয়া উপজেলার চরকমিশন গ্রামের মৃত আলী হোসেনের ছেলে। এ ঘটনায় ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বিএনএনিউজ/আজিজুল/এইচ.এম।

 

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ