23 C
আবহাওয়া
১:৫৩ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » উন্মুক্ত আদালতে রায় ও আদেশ দেয়ার নির্দেশ হাইকোর্টের

উন্মুক্ত আদালতে রায় ও আদেশ দেয়ার নির্দেশ হাইকোর্টের

উন্মুক্ত আদালতে রায় ও আদেশ দেয়ার নির্দেশ হাইকোর্টের

বিএনএ, ঢাকা: খাস কামরায় নয়, উন্মুক্ত আদালতে যেকোনো মামলার রায় বা জামিন আদেশ দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৩ মার্চ) অনলাইন জুয়ার হোতা সেলিম প্রধানের জামিন বাতিল করে পূর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন।

গত ১৮ ফেব্রুয়ারি অবৈধ সম্পদ অর্জন ও অর্থপাচার মামলায় অনলাইন ক্যাসিনোর ‘গডফাদার’ হিসেবে পরিচিত সেলিম প্রধানকে বিশেষ জজ আদালতের দেয়া জামিন বাতিল করেন হাইকোর্ট। একইসাথে মামলাটি ঢাকার বিশেষ জজ আদালত-৬ থেকে অন্যত্র বদলির নির্দেশ দেয়া হয়।

পাশাপাশি নতুন আদালতের বিচারককে রেকর্ড পাওয়ার চার মাসের মধ্যে মামলার বিচারকাজ শেষ করতে বলা হয়েছে। এর আগে এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি মো: নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ রায় দিয়েছিলেন। এ মামলায় ২৩ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় সোমবার (১৩ মার্চ) প্রকাশ করা হয়।

বিএনএ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা