25 C
আবহাওয়া
৯:৩০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পাওয়া চালু রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী

৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তা পাওয়া চালু রয়েছে : ত্রাণ প্রতিমন্ত্রী


বিএনএ, ঢাকা : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান বলেছেন, সরকার গৃহীত পদক্ষেপের ফলে করোনাকালে সারাদেশে একটি মানুষও খাদ্যে কষ্ট পায়নি, এমনকি যারা চাইতে পারে না তাদের জন্যও ব্যবস্থা করার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ৩৩৩ নম্বর চালু করা হয়। এই নম্বরে  ফোন করলেই খাদ্য সহায়তা তাদের বাড়িতে পৌঁছে গেছে।  এখনও পর্যন্ত ৩৩৩ এ ফোন করে খাদ্য সহায়তার বিষয়টি চালু রয়েছে।

রোববার (১৩ মার্চ) ঢাকায় তেজগাঁওয়ে কেন্দ্রীয় খাদ্য গুদাম (সিএসডি) শ্রমিক ইউনিয়ন আয়োজিত সিএসডিতে কমরত শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব  বলেন।

মোঃ এনামুর রহমান বলেন, দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক নিয়ন্ত্রণ ও দুর্যোগে ত্রাণ সহায়তা  দেওয়ার জন্য আমরা ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন  সেন্টার (এনইওসি) করার উদ্যোগ নিয়েছি। তেজগাঁওয়ে এক একর জায়গা বরাদ্দ  দেয়া হয়েছে।  সেখানে এনইওসিটি প্রতিষ্ঠা করা হবে। সব রাষ্ট্রযন্ত্র, সাধারণ মানুষ ও প্রায় ৪২ লাখ স্বেচ্ছাসেবক একসঙ্গে কাজ করায় বাংলাদেশ দুর্যোগ  মোকাবিলায়  এখন রোল মডেল ।

এসময় মন্ত্রণালয়ের সচিব  মোঃ কামরুল হাসান উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন