24 C
আবহাওয়া
১১:৪০ অপরাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » সোমবার দুপুরে আসছে হাদিসুরের মরদেহ

সোমবার দুপুরে আসছে হাদিসুরের মরদেহ

সোমবার দুপুরে আসছে হাদিসুরের মরদেহ

বিএনএ, ডেস্ক : তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে তুষারপাতের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় আজও (রোববার) আসছে না হাদিসুর রহমানের মরদেহ। সোমবার (১৪ মার্চ) দুপুরে আসবে মরদেহ।

এর আগে, শুক্রবার হাদিসুরের মরদেহ ইউক্রেন থেকে মালদোভায় পৌঁছায়। সেখান থেকে মরদেহ শনিবার সকালে রোমানিয়ায় পৌঁছায়। গত ২ মার্চ ইউক্রেনের অলভিয়া বন্দরে আটকে থাকা ‘এমভি বাংলার সমৃদ্ধি’ হামলার শিকার হয়। এতে নিহত হন নাবিক হাদিসুর।

এর আগে, গত বুধবার (৯ মার্চ) দুপুরে দেশে ফেরেন বাংলার সমৃদ্ধি জাহাজের বেঁচে যাওয়া বাকি ২৮ জন নাবিক।

উল্লেখ্য, গত ২ মার্চ রকেট হামলায় ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার হাদিসুর রহমান মারা যান। এরপর বেঁচে যাওয়া বাকি ২৮ নাবিক এবং হাদিসুরের মরদেহ একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় উদ্ধার করা হয়।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
নড়াইলে বিএনপির মিছিলে হামলা, নিহত ২ দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৫ বিলিয়ন ডলার : প্রধানমন্ত্রী অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে