28 C
আবহাওয়া
১:১৯ অপরাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ট্রাকচাপায় গেল স্বামী-স্ত্রীর প্রাণ

ট্রাকচাপায় গেল স্বামী-স্ত্রীর প্রাণ

বিএনএ ব্রেকিংনিউজ

বিএনএ, নীলফামারী: নীলফামারিতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।রোববার (১৩ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের কাজীরহাট বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন মো. স্বপন ও তার স্ত্রী সুমি বেগম। তাদের বাড়ি সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে। তারা উত্তরা ইপিজেডের সনিক ফ্যাক্টরির শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিন শ্রমিক মোটরসাইকেলে বাড়ি থেকে ফ্যাক্টরিতে যাচ্ছিলেন। কাজীরহাট বাজারে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী নিহত হন। আহত হন সতিশ নামের আরেক শ্রমিক। ধাক্কা দেয়ার পর ট্রাক নিয়ে পালিয়ে যাওয়ায় চালককে আটক করা যায়নি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী