23 C
আবহাওয়া
১১:৫২ অপরাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » এবার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে মিম

এবার ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে মিম

মিম

বিনোদন ডেস্ক: প্রথমবার ধারাবাহিক নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন নাদিয়া মিম। নাটকের নাম ‘আলো আঁধার’। পরিচালনা করছেন সঞ্জীব দাশ। এই নাটকে শিউলি সুলতানার চরিত্রে দেখা যাবে তাকে।

নির্মাতা জানিয়েছেন, তীক্ষ্ণ মেধাসম্পন্ন এ মেয়েটির আচার-আচরণ ও ব্যক্তিত্বে শিউলি নামের সার্থকতা খুঁজে পাওয়া যায়। শিউলি ফুলের মতোই সে কোমলমতি একটি মেয়ে। তার যাপিতজীবন নিয়েই এ ধারাবাহিক নাটকের গল্প আবর্তিত হয়েছে।

তিনি আরও বলেন, জীবন বাস্তবতায় যে কিনা নানা চড়াই-উতরাই, ঘাত-প্রতিঘাত পেরিয়ে প্রতিনিয়ত সোনালি সূর্যের সন্ধান করে চলে। গতকাল থেকে গাজীপুরের পূবাইলের একটি শুটিং স্পটে নাটকের শুটিং করছেন নাদিয়া মিম।

এ নাটক প্রসঙ্গে নাদিয়া মিম বলেন, একজন নারীর প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যাওয়ার গল্পই বলা হয়েছে আমার চরিত্রের মধ্য দিয়ে। এতে অভিনয় করে ভালো লাগছে। কারণ গল্পের কারণেই নাটকটি দর্শকের ভালো লাগবে।

এদিকে নাদিয়া মিম ধারাবাহিক নাটকে তুলনামূলক কম অভিনয় করলেও একখণ্ডের নাটকে নিয়মিত অভিনয় করে যাচ্ছেন।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা