29 C
আবহাওয়া
৭:৪২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ৪ দিনের রিমান্ডে

স্ত্রীসহ ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক ৪ দিনের রিমান্ডে


বিএনএ, ঢাকা: গৃহকর্মীর ‘অবহেলাজনিত মৃত্যু’র অভিযোগে করা মামলায় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের নির্বাহী সম্পাদক সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমান শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।

এর আগে জেলগেটে জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতে হাজির করা হয়। এসময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আরও দশ দিন রিমান্ডে নেয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদন বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিদের পাঁচ দিন রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত তিন কার্যদিবসের মধ্যে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। পরে আসামিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আসামিদ্বয় আলাদা আলাদা কারাগারে থাকায় ঘটনার বিষয়ে তাদেরকে একত্রে জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি। যার ফলে তারা ঘটনা সংক্রান্তে অনেক রহস্যজনক তথ্য দিয়েছেন এবং বিভিন্নভাবে ঘটনার মূল রহস্য কৌশলে এড়িয়ে গেছেন। এ মামলার ঘটনাস্থলে সিসি ক্যামেরা থাকলেও কোন মেমোরি কার্ড পাওয়া যায়নি। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা কৌশলে বিভিন্ন যুক্তি দেখিয়ে বিষয়টি এড়িয়ে যান।

ধারণা করা যাচ্ছে, ক্যামেরায় ঘটনার ভিডিও থাকার ফলে আসামিদ্বয় ঘটনার পরপরই সেখান থেকে মামলার আলামত নষ্ট বা গোপন করার জন্য মেমোরি কার্ড লুকিয়ে রাখতে পারে। এমতাবস্থায় আসামিদের নিয়ে অভিযান পরিচালনা করলে মেমোরি কার্ড উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। যা এ মামলার প্রকৃত রহস্য উদঘাটনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই নিবিড় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ডে পাওয়া একান্ত প্রয়োজন।

মামলা সূত্রে জানা গেছে, গত ৬ ফেব্রুয়ারি রক্তাক্ত অবস্থায় গৃহকর্মী প্রীতি উড়ানকে উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান বাসার কেয়ারটেকার। হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয় বলে জানান কর্তব্যরত চিকিৎসক। এই ঘটনায় নিহত প্রীতি উড়ানের বাবা লুকেশ ওড়ান বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় একটি মামলা করেন। মামলায় সৈয়দ আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকারকে আসামি করা হয়েছে। মামলায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে দণ্ডবিধি আইনের ৩০৪(ক) ধারায় অভিযোগ করা হয়েছে। এ মামলায় গত ৭ ফেব্রুয়ারি তাদের গ্রেফতারের পর আদালতে হাজির করে পুলিশ।

মামলার এজাহারে বলা হয়, আটককৃত ব্যক্তিরা (আশফাকুল হক ও তার স্ত্রী তানিয়া খন্দকার) অবহেলাজনিতভাবে বাসার জানালায় নিরাপত্তা বেস্টনী না দিয়ে অরক্ষিত অবস্থায় রাখার কারণে ওই জানালার ফাঁক দিয়ে আমার মেয়ে প্রীতি উড়ান পড়ে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মৃত্যুবরণ করেছে। ‘আমি ও আমার স্ত্রী খোঁজ-খবর নিয়ে জানতে পারি যে, আমার মেয়ে প্রীতি উড়ান সকাল ৮টার দিকে বাসায় কাজ করার সময় ড্রয়িং স্পেসের জানালায় কোনও নিরাপত্তা বেষ্টনী না থাকায় থাই গ্লাসের ফাঁকা দিয়ে নিচে পার্কিংয়ের ছাদের ওপর পরে গিয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়ে মারা গিয়েছে।

গৃহ পরিচারিকা কাজ করা অবস্থায় গত বছরের ৪ আগস্ট ফেরদৌসি নামে আরেক গৃহকর্মী একইভাবে জানালার নিরাপত্তা বেষ্টনী না থাকায় থাই গ্লাসের ফাঁকা দিয়ে নিচে পড়ে গিয়ে রক্তাক্ত জখম হলে বাসার মালিকের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়। আমরা বুঝতে পারি যে বাসার লোকজনসহ বাসার মালিকের অবহেলা ও গাফিলতির কারণে বাসার জানালার নিরাপত্তা বেষ্টনী না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে।

বিএনএ/এমএফ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী