27 C
আবহাওয়া
১২:৩৫ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল কারাগারে

ধর্ষণের অভিযোগে পুলিশ কনস্টেবল কারাগারে

কারাগারে

রায়পুরা ( নরসিংদী ): ফেসবুকের মাধ্যমে পরিচিত এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় ইমন (২৮) নামের কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানার এক পুলিশ কনস্টেবল এখন কারাগারে।

নরসিংদীর রায়পুরা থানার ওসি সাফায়েত হোসেন পলাশ গণমাধ্যমকে বলেন, ‌রোববার রাত ১টার দিকে ভুক্তভোগী নারীর রায়পুরার বাড়ি থেকে অভিযুক্ত পুলিশ সদস্য ইমনকে আটক করা হয় এবং সোমবার বিকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সোমবার(১২ ফেব্রুয়ারি) ভুক্তভোগী তরুণী (২২) থানায় লিখিত অভিযোগ করেন এবং অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

গ্রেফতার হওয়া ইমন রায়পুরা উপজেলার বীরশ্রেষ্ঠ মতিউর নগর গ্রামের বাসিন্দা।

রায়পুরা থানা পুলিশ জানায়, রোববার রাতে রায়পুরার একটি এলাকায় ভুক্তভোগীর নিজ বাড়িতে গিয়ে ওই পুলিশ সদস্য শারীরিক সম্পর্কের চেষ্টা করলে ওই তরুণী আপত্তি জানান এবং বিয়ের জন্য চাপ সৃষ্টি করেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে এলাকাবাসী তাকে আটক করে থানায় খবর দেয়।

অভিযোগে উল্লেখ করা হয়, প্রায় ১৮ মাস পূর্বে ফেসবুকের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং এক পর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে বিয়ের প্রলোভন দেখিয়ে বেড়ানোর নামে ভৈরব ও চট্টগ্রামে বিভিন্ন আবাসিক হোটেলে একাধিকার ধর্ষণ করে।

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ