27.3 C
আবহাওয়া
৫:৪৫ পূর্বাহ্ণ - আগস্ট ২, ২০২৬
Bnanews24.com
Home » স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি

স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি


বিএনএ, ফরিদপুর: ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. সুমন শেখকে (৩৮) ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ১ম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষণার সময় আসামি সুমন শেখ এজলাসে উপস্থিত ছিলেন। তার বাড়ি রাজবাড়ী সদর বিনোদপুর নিউকলোনীতে।

মামলার বিবরণীতে জানা যায়, ফদিরপুর শহরের চরকমলাপুর ভাড়া বাড়িতে ২০১৮ সালের ১৫ আগস্ট স্ত্রী মমতাজ বেগমকে ঘুমন্ত অবস্থায় শ্বাসরোধ করে হত্যা করেন সুমন। পরে বিষয়টি গোপন করতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ওড়না মমতাজের গলায় বেঁধে লাশ ঘরের আড়ার সঙ্গে ঝুলিয়ে পালিয়ে যান। এ ঘটনায় ১৭ আগস্ট নিহতের বোন আকলিমা বেগম বাদি হয়ে ফরিদপুর কোতয়ালী থানায় হত্যা মামলা দায়ের করেন। তার রায় হলো আজ।

বিএনএ/ বিএম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ
জনগণের সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মাসেই ঢাকা-কক্সবাজার রুটে আরও একজোড়া ট্রেন মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে পর্যটকের মৃত্যু বিশ্বশান্তি প্রতিষ্ঠায় সর্বজনীন মানবতাবাদী দর্শন অপরিহার্য : তথ্যমন্ত্রী মিয়ানমারে পাচারের পথে ২৪ হাজার ৫০০ কেজি ইউরিয়া সার জব্দ, আটক ৬ হাম উপসর্গে মারা গেছে আরও তিন শিশু আবারও সাফের সভাপতি নির্বাচিত হল সালাউদ্দিন রাজধানীর দুই মেট্রো স্টেশনে পাওয়া গেল জর্দার কৌটা ও পান বিশিষ্ট শিল্পোদ্যোক্তা আজিমউদ্দিন আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ