26.5 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে : প্রধানমন্ত্রী


বিএনএ, ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে টিকা কার্যক্রম অব্যাহত রয়েছে । করোনা নিয়ে এখন একটু খারাপ সময় যাচ্ছে। আমরা আশা করি এ মাসের শেষের দিকে অবস্থার পরিবর্তন হবে এবং সংক্রমণ কমবে।

রোববার (১৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এইচএসসির ফলাফল গ্রহণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। শিক্ষার্থীদের জাতি গঠনে অবদান রাখতে হবে এবং দেশকে এগিয়ে নিতে হবে- এটা মনে রেখেই তারা শিক্ষালাভ করবে।’

তিনি আরও বলেন, যারা অকৃতকার্য হয়েছে, অস্বাভাবিক পরিবেশের মাঝে পরীক্ষা হয়েছে। এতে শিক্ষার্থীদের কোনো দোষ নেই। তাই অভিভাবকদের বলবো যাতে শিক্ষার্থীদের সুযোগ করে দেয়। তাদের সাপোর্ট দিয়ে এগিয়ে নেবেন। আগামী দিনে আমাদের শিশুরা আরও ভালো করে পড়াশোনা করবে এবং কৃতকার্য হবে সেই আশা আমি পোষণ করি।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬