26.5 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে কমেছে পাস, বেড়েছে জিপিএ-৫

চট্টগ্রামে কমেছে পাস, বেড়েছে জিপিএ-৫


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় কমেছে পাসের হার।বেড়েছে তবে জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ।

এবার বোর্ডে পাসের হার ৮৯ দশমিক ৩৯ শতাংশ।এ বছর জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০ পরীক্ষার্থী।

বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় ২৬৭টি কলেজের ৯৯ হাজার ৬২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ৮৯ হাজার ৬২ জন।এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ছাত্রদের তুলনায় এগিয়ে আছে ছাত্রীরা।ছাত্রদের পাসের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫০ জন ছাত্র।ছাত্রীদের পাসের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৭০ জন ছাত্রী।

তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে পাস করেছে সবচেয়ে বেশি পরীক্ষার্থী। এই শাখায় পাসের হার ৯২ দশমিক ২০ শতাংশ। ব্যবসায় শিক্ষা ও মানবিকে পাসের হার যথাক্রমে ৮৮ দশমিক ৫৮ শতাংশ ও ৮৮ দশমিক ৭৬ শতাংশ।

এ বোর্ডে একজনও পাস করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে দুইটি। অন্যদিকে, শতভাগ পাস করেছে ১৬ কলেজের পরীক্ষার্থীরা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬