26.5 C
আবহাওয়া
৩:৫৩ পূর্বাহ্ণ - জুলাই ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

রাজধানীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

মৃত্যু

বিএনএ, ঢাকা : রাজধানীর সবুজবাগে লাবণী আক্তার (৩০) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরের দিকে মাদারটেক চৌরাস্তা পাবনা গলি এলাকার একটি বাসার দরজা ভেঙে লাবণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পুলিশ কনস্টেবল অভিজিৎ সোহাগের স্ত্রী লাবণী।

এ বিষয়টি নিশ্চিত করেন সবুজবাগ থানার পরিদর্শক (তদন্ত) শেখ আমিনুল ইসলাম।

তিনি বলেন, অভিজিৎ তার স্ত্রী লাবণীকে নিয়ে ওই ভাড়া বাসায় থাকতেন।স্বামী হিন্দু ধর্মাম্বলী হলেও স্ত্রী মুসলমান ছিলেন। পারিবারিক কারণে তিনি আত্মহত্যা করতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।লাবণীর বাড়ি খুলনা এবং অভিজিতের বাড়ি মাদারীপুর। অভিজিৎ ঢাকা জেলায় (মিল ব্যারাক) পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত আছেন। স্ত্রীর মৃত্যু সংবাদ পেয়ে তিনি মাদারীপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এ বিষয়ে আরো ভাল ভাবে তদন্ত করা হচ্ছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সন্ধ্যা সাড়ে ৭টার দিকে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
মোজাফফরের বিষয়টি সেনাবাহিনী খতিয়ে দেখছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু জলাবদ্ধতা কেন হচ্ছে সেটা বের করার চেষ্টা করছি : মীর হেলাল বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে : অর্থমন্ত্রী নৌবাহিনী প্রধান হলেন খোন্দকার মিসবাহ উল আজীম ১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি বলে ভাইরাল সেই ছাত্রী মাইলস্টোনের কেউ নন চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত জাতীয় যুব দিবস ফের ১ নভেম্বর, সিদ্ধান্ত বদল সরকারের বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বছরে ৫০০ শিক্ষাবৃত্তি দেবে সৌদি আরব : রাষ্ট্রদূত ডেঙ্গুতে দুইজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩০৬