30 C
আবহাওয়া
৭:৪৩ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি

ইসিতে চলছে চতুর্থ দিনের আপিল শুনানি

ইসি

বিএনএ, ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানির চতুর্থ দিনের কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটরিয়ামে এই শুনানি চলছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।

এর আগে, প্রার্থিতা ফিরে পাওয়ার আপিলের তৃতীয় দিনে ৭১টি আবেদনের নিষ্পত্তি করেছে ইসি। আরও ৪১ জনের আবেদন মঞ্জুর করা হলেও বাতিল হয়েছে ২৫টি। অপেক্ষমান রাখা হয়েছে চারটি।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ