28 C
আবহাওয়া
৭:১৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » হুইলচেয়ার ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া

হুইলচেয়ার ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া

হুইলচেয়ার ছাড়াই হাঁটতে পারছেন খালেদা জিয়া

বিএনএ, প্রবাস ডেস্ক : লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। হুইলচেয়ার ছাড়াই হাঁটাঁহাটি করতে পারছেন তিনি। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও তার সফরসঙ্গী এনামুল হক চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

রোববার (১২ জানুয়ারি ) রাতে এনামুল হক চৌধুরী সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের চেয়েও ভালো। তিনি আজ একা একা হাঁটতেও পেরেছেন। তিনি আরো জানান, হাসপাতালে থেকেও খালেদা জিয়া দেশের খোঁজখবর নিয়েছেন। জানতে চেয়েছেন, বর্তমান অবস্থা কী?

খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, খালেদা জিয়ার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। সব রিপোর্ট হাতে পাওয়ার পর সেগুলোর ভিত্তিতে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেবেন ডাক্তাররা। তবে তার শারীরিক ও মানসিক অবস্থা বেশ ভালো রয়েছে।

তিনি আরও জানান, বেগম জিয়াকে রোববার অধ্যাপক জন প্যাট্রিক কেনেডি দেখে গেছেন। এই বিশেষজ্ঞ চিকিৎসকের অধীনেই লন্ডন ক্লিনিকে চিকিৎসা চলছে তার।

আরও পড়ুন : খালেদা জিয়া মানসিকভাবে এখন বেশ চাঙ্গা

বিএনএনিউজ/ বিএম,এসজিএন/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত