28 C
আবহাওয়া
৪:০০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ

বিএনএ, রাজশাহী: রাজশাহী থেকে চিলাহাটির চলাচলকারী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৬টা ৩৬ মিনিটে রাজশাহীর বেলপুকুর এলাকায় বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি চিলাহাটির উদ্দেশ্যে রওনা দেয়। কিন্তু ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের অদূরে বেলপুকুর নামক স্থানে পৌঁছলে একটি বগি লাইনচ্যুত হয়। এটির দুটি চাকা লাইনের বাইরে এসেছে। উদ্ধারকাজ চলছে।

তিনি আরও বলেন, এটি রাজশাহী স্টেশনের সকালের প্রথম ট্রেন। ফলে সকাল থেকেই রাজশাহী স্টেশন থেকে অন্য ট্রেন চলাচল বন্ধ আছে। রাজশাহী আসা ট্রেনগুলোও পথে আটকা পড়েছে। উদ্ধারকাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু