23 C
আবহাওয়া
১২:২৫ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » শাবনূরের সঙ্গে সিনেমায় বাবু

শাবনূরের সঙ্গে সিনেমায় বাবু

বাবু

বিনোদন ডেস্ক: জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবুর শুরুটা মঞ্চ দিয়ে হলেও বর্তমানে নাটক-চলচ্চিত্রে দাপটের সাথে অভিনয় করছেন তিনি। নতুন বছরে নতুন একটি সিনেমায় যুক্ত হয়েছেন এই অভিনেতা। সিনেমার নাম ‘রঙ্গনা’। এই সিনেমার মাধ্যমেই দীর্ঘ বিরতি পেরিয়ে ক্যামেরার সামনে আসছেন সুপারস্টার শাবনূর। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা আরাফাত হোসাইন।

‘রঙ্গনা’ সিনেমায় যুক্ত হয়ে ফজলুর রহমান বাবু বলেন, একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যত জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখি না তার প্রস্তুতি এবং গল্প দেখি। নতুনরাও ভালো করছেন। সবকিছু মিলে যাওয়াতে এই সিনেমাতে যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।

অনেক আগেই সিনেমাটির সঙ্গে যুক্ত হয়েছেন শাবনূর। এখন নিচ্ছেন শুটিংয়ে নামার প্রস্তুতি। সবকিছু ঠিক থাকলে আসছে ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হবে এর নির্মাণ কাজ। দুই ঈদের একটি ঈদে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

সিনেমাটিতে শাবনূরের নায়ক কে হচ্ছেন তা নিয়ে নায়িকা বা পরিচালকের কেউই কোনো আভাস দেননি। তবে শিগগিরই ঘোষণা করে হবে বলে জানিয়েছেন নির্মাতা আরাফাত। নারীকেন্দ্রীক গল্পে সিনেমাটি নির্মিত হবে।

‘রঙ্গনা’ সিনেমায় তিনটি গান থাকছে। গানগুলো লিখেছেন কবির বকুল। সুর-কণ্ঠে থাকছেন ইমরান মাহমুদুল। সিনেমাটির কাহিনি লিখেছেন নির্মাতা নিজেই। চিত্রনাট্য ও সংলাপ করেছেন তন্ময় মুক্তাদির।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা